দৃশ্যপট-১ এর চিত্রটি পাঠ্যবইয়ের 'আইয়্যামে জাহিলিয়্যা'-র সমাজব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।মহানবি (সা.)-এর আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবি ও রাসুল (স.)-এর শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার-ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতাবিরোধী। তাই সে যুগকে 'আইয়্যামে জাহিলয়্যা' বা অজ্ঞতার যুগ বলা হয়। সুষ্ঠু ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। মানুষের জান, মাল, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। নরহত্যা, রাহাজানি, খুন-খারাবি, ডাকাতি, মারামারি, কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়াখেলা, মদ্যপান, সুদ, ঘুষ, ব্যভিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার। তৎকালীন সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। নারীদের সামাজিক জীব মনে করা হতো না; বরং দাসী হিসেবে তাদের বিক্রি করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো। উদ্দীপকে দৃশ্যপট-১-এ দেখা যায়, দুবলারচর এলাকার নিরক্ষর লোকেরা কারণে-অকারণে নারী নির্যাতন করে। সন্ধ্যার পর তারা জুয়ার আসর ও চোলাই মদ নিয়ে ব্যস্ত থাকে। তাই বলা যায়, দৃশ্যপট-১-এর চিত্রটি আমার পাঠ্যবইয়ের জাহিলিয়্যা সমাজব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ এর সমাজ ব্যবস্থা জাহিলিয়্যা যুগের সাথে সাদৃশ্যপূর্ণ।