বিজ্ঞান শিক্ষার্থীদের সাথে সাদৃশ্যপূর্ণ মধ্যযুগের মহান মুসলিম মনীষীর অবদান নিরূপণ কর।
উত্তর: বিজ্ঞান শিক্ষার্থীদের সাথে মধ্যযুগের মহান মুসলিম মনীষী জাবের ইবনে হাইয়ান এর অবদান সাদৃশ্যপূর্ণ।আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান দক্ষিণ আরবের আযদ বংশে ৭২২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাইয়ান একজন চিকিৎসক ছিলেন। গণিতশাস্ত্রে শিক্ষা লাভ শেষে তিনি চিকিৎসাশাস্ত্রে শিক্ষা গ্রহণ করেন। তিনি কুফায় চিকিৎসা জীবন শুরু করলেও এর মধ্যে তিনি রসায়নশাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জন করেন। তিনি কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে মৃত্যু পর্যন্ত (৮০৪ খ্রি.) সেখানেই গবেষণারত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। রসায়ন ও বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিস্রবণ, দ্রবণ, ভস্মীকরণ, বাষ্পীকরণ, গলানো প্রভৃতি তাঁরই আবিষ্কার। তিনি তাঁর গ্রন্থে ধাতুর শোধন, তরলীকরণ, বাষ্পীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচা রোধক বার্নিশ, চুলের কলপ, লেখার কালি ও কাচ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালি ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন। জাবির ইবনে হাইয়ান রসায়নশাস্ত্রের পরিপূর্ণতা দান করেছেন বিধায় তাকে এ শাস্ত্রের 'জনক' বলা হয়। উদ্দীপকের বিজ্ঞান শিক্ষার্থীদের কর্মকাণ্ডে এ বিষয়গুলোই পরিলক্ষিত হয়।অতএব, মহান মুসলিম মনীষী জাবের ইবনে হাইয়ান এর অবদান অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
বিজ্ঞান শিক্ষার্থীদের সাথে সাদৃশ্যপূর্ণ মধ্যযুগের মহান মুসলিম মনীষী…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর