শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? হাদিস সংকলনে তার অবদান ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে ইমাম বুখারি (রহ.)-এর সাদৃশ্য রয়েছে।ইমাম বুখারি (র.)-এর আসল নাম মুহাম্মদ। তিনি ইসলামি সভ্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র বুখারা নগরীতে ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ছয় বছর বয়সে কুরআন হিফয করেন। ১৬ বছর বয়সে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকির লেখা হাদিস গ্রন্থদ্বয় মুখস্থ করেন। তিনি হাদিসের জ্ঞানলাভ করার জন্য কুফা, বাগদাদ, বসরা, মিসর, সিরিয়া, আসকালান, হিমস, দামিশক ইত্যাদি স্থানে গমন করেন। তিনি লক্ষাধিক হাদিস সনদসহ মুখস্থ করেন। ইমাম বুখারি (র.) দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরিফে লিপিবদ্ধ করেন। নামায ও ইস্তিখারার বিশুদ্ধ হাদিস গ্রন্থ রচনা করেন, যা পৃথিবীব্যাপী আল-কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে খ্যাতি অর্জন করেছে। ইসলামের মৌলিক সিদ্ধান্তসহ সকল ধরনের মাসয়ালার ক্ষেত্রে এ গ্রন্থ ভূমিকা রেখে যাচ্ছে।উদ্দীপকে দেখা যায়, বার্ষিক অনুষ্ঠানে একজন বক্তা বলেন, একটি শিশু ছয় বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন এবং পরবর্তীতে ইসলামের অন্যান্য বিষয়ে তীক্ষ্ণ মেধার স্বাক্ষর বহন করে ১৬ বছর বয়সে অসংখ্য হাদিস মুখস্থ করেন। তাই বলা যায়, উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে ইমাম বুখারি (র.)-এর সাদৃশ্য রয়েছে। হাদিস সংকলনে যার অবদান অতুলনীয়।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে কোন ব্যক্তির সা…

উদ্দীপক

বার্ষিক দোয়া অনুষ্ঠানে একজন বক্তা বলেন, একটি শিশু ছয় বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন এবং পরবর্তীতে ইসলামের অন্যান্য বিষয়ে তীক্ষ্ণ মেধার স্বাক্ষর বহন করে ১৬ বছর বয়সে অসংখ্য হাদিস মুখস্থ করেন। দ্বিতীয় জন রাষ্ট্রের বিভিন্ন আইনের তত্ত্বকে বোর্ড গঠনের মাধ্যমে সহজ করে জনসাধারণের মাঝে তুলে ধরেন। এজন্য সরকার তাকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদ দিতে চাইলে তিনি তা নিতে রাজি হননি।

Mymensingh · 2024

উত্তর

ইসলামের প্রথম চারজন খলিফাকে খুলাফায়ে রাশেদিন বলে।

উত্তর

জ্ঞান-সাধনায় হযরত আলি (রা.)-এর অসাধারণ ব্যুৎপত্তির প্রেক্ষিতে তাকে জ্ঞানের শহরের দরজা বলা হয়। হযরত আলি (রা.) ছিলেন অসাধারণ মেধার অধিকারী। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানতাপস ও জ্ঞানসাধক ছিলেন। তিনি সর্বদা জ্ঞানচর্চা করতেন। হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও আরবি ব্যাকরণে তিনি তাঁর যুগের সেরা ব্যক্তিত্ব ছিলেন। কথিত আছে, 'হযরত মুহাম্মাদ (সা.) হলেন জ্ঞানের শহর, আর আলি হলেন তার দরজা।' তাঁর রচিত 'দিওয়ানে আলি' নামক কাব্যগ্রন্থটি আরবি সাহিত্যের অমূল্য সম্পদ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে ইমাম বুখারি (রহ.)-এর সাদৃশ্য রয়েছে।ইমাম বুখারি (র.)-এর আসল নাম মুহাম্মদ। তিনি ইসলামি সভ্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র বুখারা নগরীতে ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ছয় বছর বয়সে কুরআন হিফয করেন। ১৬ বছর বয়সে তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকির লেখা হাদিস গ্রন্থদ্বয় মুখস্থ করেন। তিনি হাদিসের জ্ঞানলাভ করার জন্য কুফা, বাগদাদ, বসরা, মিসর, সিরিয়া, আসকালান, হিমস, দামিশক ইত্যাদি স্থানে গমন করেন। তিনি লক্ষাধিক হাদিস সনদসহ মুখস্থ করেন। ইমাম বুখারি (র.) দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরিফে লিপিবদ্ধ করেন। নামায ও ইস্তিখারার বিশুদ্ধ হাদিস গ্রন্থ রচনা করেন, যা পৃথিবীব্যাপী আল-কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে খ্যাতি অর্জন করেছে। ইসলামের মৌলিক সিদ্ধান্তসহ সকল ধরনের মাসয়ালার ক্ষেত্রে এ গ্রন্থ ভূমিকা রেখে যাচ্ছে।উদ্দীপকে দেখা যায়, বার্ষিক অনুষ্ঠানে একজন বক্তা বলেন, একটি শিশু ছয় বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন এবং পরবর্তীতে ইসলামের অন্যান্য বিষয়ে তীক্ষ্ণ মেধার স্বাক্ষর বহন করে ১৬ বছর বয়সে অসংখ্য হাদিস মুখস্থ করেন। তাই বলা যায়, উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে ইমাম বুখারি (র.)-এর সাদৃশ্য রয়েছে। হাদিস সংকলনে যার অবদান অতুলনীয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যক্তির সাথে আমার পাঠ্যবইয়ের ইমাম আবু হানিফা (র.)-এর মিল খুঁজে পাওয়া যায়।ইমাম আবু হানিফা (র.) ছিলেন ফিকাহশাস্ত্রের উদ্ভাবক। তিনি তাঁর ৪০ জন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে মাত্র ১০ জন নিয়ে বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসয়ালার জন্য এ বোর্ড গবেষণা করত এবং কুরআন-হাদিসের আলোকে গবেষণা করে সমাধান দিত। ফিকাহশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও সরকার কর্তৃক দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করাতে তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়।ইমাম আবু হানিফা (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ আলিম, আবিদ ও বুদ্ধিমান! তাঁর সম্পর্কে ইমাম বুখারির প্রিয় শিক্ষক হযরত মক্কি বিন ইব্রাহিম বলেন, "ইমাম আবু হানিফা তাঁর কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন।" তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি এতই আল্লাহভীরু ছিলেন যে, কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি সাত বছর যাবত বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি; এ ভয়ে যে এটি চুরিকৃত ঐ ছাগলের গোশত হতে পারে। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন। কাপড় ব্যবসায় করে জীবনযাপন করতেন। ১৫০ হিজরি ৭৬৭ খ্রিষ্টাব্দে খলিফা মনসুরের নিদের্শে বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত বক্তার উদ্ধৃত প্রথম ব্যক্তির সাথে কোন ব্যক্তির সা… | Prosthuti