হাফিজ আবরারের স্মৃতিশক্তির সাথে কোন মুসলিম মনীষীর সাদৃশ্য লক্ষ করা যায়? তাঁর জ্ঞানার্জন সম্পর্কে যা জানো লেখ।
উত্তর: হাফিজ আবরারের স্মৃতিশক্তির সাথে ইমাম বুখারি (র.)-এর সাদৃশ্য লক্ষ করা যায়।ইমাম বুখারি (র.) খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। ফলে ছয় বছর বয়সেই পবিত্র কুরআন হিফজ (মুখস্থ) করে ফেলেন। দশ বছর বয়স থেকেই হাদিস মুখস্থ করা আরম্ভ করেন। ষোলো বছর বয়সেই তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি-এর লেখা হাদিস গ্রন্থদ্বয় মুখস্থ করেন। ইমাম বুখারি (রা.)-এর এসব ঘটনার সাথে উদ্দীপকের হাফিজ আবরারের স্মৃতিশক্তির সাদৃশ্য লক্ষণীয়। ইমাম বুখারি (রা.) দীর্ঘ ষোলো বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা-নিরীক্ষা করে ৭২৭৫টি হাদিস বুখারি শরিফে লিপিবদ্ধ করেন। হাদিসবিশারদ ও উলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে, পৃথিবীতে আল-কুরআনের পর বুখারি শরিফই হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এটি ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে আরও অনেক গ্রন্থ রচনা করেছেন। জ্ঞান সাধনায় ত্যাগ ও কষ্ট স্বীকার করলে যে স্মরণীয় ও বরণীয় হওয়া যায় ইমাম বুখারি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
হাফিজ আবরারের স্মৃতিশক্তির সাথে কোন মুসলিম মনীষীর সাদৃশ্য লক্ষ করা …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর