উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মনীষীর মিল খুঁজে পাওয়া যায়? তার গুণাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যক্তির সাথে আমার পাঠ্যবইয়ের ইমাম আবু হানিফা (র.)-এর মিল খুঁজে পাওয়া যায়।ইমাম আবু হানিফা (র.) ছিলেন ফিকাহশাস্ত্রের উদ্ভাবক। তিনি তাঁর ৪০ জন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে মাত্র ১০ জন নিয়ে বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসয়ালার জন্য এ বোর্ড গবেষণা করত এবং কুরআন-হাদিসের আলোকে গবেষণা করে সমাধান দিত। ফিকাহশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও সরকার কর্তৃক দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করাতে তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়।ইমাম আবু হানিফা (র.) ছিলেন যুগশ্রেষ্ঠ আলিম, আবিদ ও বুদ্ধিমান! তাঁর সম্পর্কে ইমাম বুখারির প্রিয় শিক্ষক হযরত মক্কি বিন ইব্রাহিম বলেন, "ইমাম আবু হানিফা তাঁর কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন।" তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি এতই আল্লাহভীরু ছিলেন যে, কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি সাত বছর যাবত বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি; এ ভয়ে যে এটি চুরিকৃত ঐ ছাগলের গোশত হতে পারে। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন। কাপড় ব্যবসায় করে জীবনযাপন করতেন। ১৫০ হিজরি ৭৬৭ খ্রিষ্টাব্দে খলিফা মনসুরের নিদের্শে বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মনীষীর…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর