আহমাদ আলীর ক্ষমা করার বিষয়টি রাসুল (স.)-এর জীবনের কোন ঘটনাটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: আহমদ আলীর ক্ষমা করার বিষয়টি রাসূল (সা.) এর জীবনের মক্কা বিজয় এর সাথে সাদৃশ্যপূর্ণ। ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর মহানবি (সা.) মক্কাবাসীর কাছে ইসলাম প্রচার শুরু করেন। কিন্তু তারা ইসলামের সুমহান আদর্শ গ্রহণ না করে তাঁকে এ কাজ থেকে বিরত রাখার জন্য তাঁর উপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে তারা মহানবি (সা.)-কে হত্যার ষড়যন্ত্র করলে তিনি মদিনায় হিজরত করেন। পরবর্তীতে মক্কা বিজয়ের সময়ে রাসুল (সা.) প্রতিশোধ গ্রহণের সুযোগ পেয়েও প্রতিশোধ না নিয়ে ক্ষমার আদর্শ প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে আহমদ আলীর মধ্যেও এ আদর্শের প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, একদা এলাকার লোকজন ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে দুই দলে বিভক্ত হয় এবং তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। আহমদ আলী সবাইকে একত্র করে তাদের মাঝে মীমাংসা করে দেন এবং সকলের উদ্দেশ্যে বলেন আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। যাও তোমরা সবাই এক হয়ে যাও। যা কুরাইশদের প্রতি মহানবি (সা.)-এর ক্ষমার আদর্শের অনুরূপ। ৬২৮ খ্রিষ্টাব্দে হুদাইবিয়া নামক স্থানে কুরাইশদের সাথে মহানবি (সা.)-এর দশ বছরব্যাপী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। কুরাইশরা এ চুক্তির শর্ত ভঙ্গ করায় রাসুল (সা.) ৬৩০ খ্রিষ্টাব্দে দশ হাজার মুসলিম নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেন। কুরাইশরা একসময় তাঁর উপর অত্যাচার করলেও মক্কা বিজয়ের পর তিনি তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সে সময় তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ানসহ সকলকে হাতের নাগালে পেয়েও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানবতার ইতিহাসে তা বিরল। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আহমদ আলি সাহেবের আচরণে মহানবি (সা.)-এর ক্ষমার আদর্শটিই ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আহমাদ আলীর ক্ষমা করার বিষয়টি রাসুল (স.)-এর জীবনের কোন ঘটনাটিকে নির্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর