সামাজিক শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকের উদ্যোগটি কতটুকু ফলপ্রসূ? মহানবি (স.)-এর জীবনের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকের উদ্যোগটি 'হিলফুল ফুযুল' বা শান্তি সংঘকে নির্দেশ করছে। যা আশরাফ সাহেবের একটি মহতি উদ্যোগ।হযরত মুহাম্মাদ (সা.) হারবুল ফিজারের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষ আহত ও নিহত হন। তাতে তাঁর কোমল হৃদয় কেঁদে ওঠে। শান্তিকামী মানুষ হিসেবে এ অশান্তি দূর করতে তিনি যুবকদের নিয়ে হিলফুল ফুযুল গঠন করেন। উদ্দীপকে আশরাফের উদ্যোগের সংঘটি হিলফুল ফুযুলের অনুরূপ শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত। তাই ইমাম সাহেব এ উদ্যোগকে সামাজিক শান্তি প্রতিষ্ঠার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। কেননা হিলফুল ফুযুলের উদ্দেশ্য ছিল আর্তের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারিতকে সাহায্য করা, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি, সম্প্রীতি বজায় রাখা। বর্তমান বিশ্বের জাতিসংঘসহ বিভিন্ন শান্তিসংঘ তাই অনেকাংশে হিলফুল ফুযুলের কাছে ঋণী।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকের উদ্যোগটি পুরোপুরি ফলপ্রসূ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সামাজিক শান্তি প্রতিষ্ঠায় উদ্দীপকের উদ্যোগটি কতটুকু ফলপ্রসূ? মহানবি…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর