মেয়র নোমান সাহেবের বক্তব্য কোন মহামানবের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নোমান সাহেবের বক্তব্য হয়রত মুহাম্মদ (স.)-এর বিদায় হজের ভাষণের সাদৃশ্য রয়েছে।বিদায় হজের ভাষণের এক পর্যায়ে মহানবি (স.) বলেন, "মনে রেখ! দেশ, বর্ণ-গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আল্লাহভীতি ও সৎকর্ম। সে ব্যক্তিই সবচাইতে সেরা, যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে।” এছাড়া তিনি এ ভাষণে আরও বলেন, “ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না; পূর্বের অনেক জাতি একারণেই ধ্বংস হয়েছে। নিজ যোগ্যতা বলে ক্রীতদাস যদি নেতা হয় তার অবাধ্য হবে না। বরং তার আনুগত্য করবে।” মহানবি (স.)-এর ভাষণের উপরিউক্ত অংশবিশেষের সাথে আমরা মেয়র নোমান সাহেবের বক্তব্যের সাদৃশ্য দেখতে পাই। অতএব বলা যায়, মেয়র নোমান সাহেবের বক্তব্য মহানবি (স.)-এর বিদায় হজের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মেয়র নোমান সাহেবের বক্তব্য কোন মহামানবের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর