"নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।" ব্যাখ্যা কর।
উত্তর: মুত্তাকি ব্যক্তি আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকেন এবং কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালন করেন। ফলশ্রুতিতে মুত্তাকিগণ পার্থিব জীবনে আল্লাহ তায়ালার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তায়ালা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন। বিপদাপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিযিক দান করেন। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহাসফলতা দান করবেন। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।" (সূরা আন-নাবা : ৩১)
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
"নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা।" ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর