শেয়ারFacebookWhatsApp

"সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে”-ব্যাখ্যা কর।

উত্তর: 'সত্যবাদিতা মুক্তি দেয়'- এটি বহুল প্রচলিত একটি প্রবাদ। সত্যবাদিতা একটি মহৎগুণ। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস-সিদক। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদক বা সত্যবাদিতা বলা হয়। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত ও মর্যাদাবান হয় এবং আখিরাতে সহজে জান্নাত লাভ করতে পারে। এ কারণেই বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়। অপরদিকে, মিথ্যা এমন একটি বিষয় যা মানুষের জীবনের চরম বিপর্যয় ডেকে আনে। মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা বলে সে ভাবে তার কোনো অপকর্ম জনসমাজে প্রকাশ পাবে না। এজন্য সে সব ধরনের অন্যায় কাজে জড়িয়ে পড়ে। আর এরকম পাপীরা আল্লাহ ও মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। জীবনের সর্বস্তরে বিফল হয়। মোটকথা তার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তাই বলা যায়, 'মিথ্যা ধ্বংস ডেকে আনে'।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

"সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে”-ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক' ও 'খ' অনভিজ্ঞ ঠিকাদার। 'ক' জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। আর 'খ' তার ঠিকাদারি থেকে আয়কৃত টাকা মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন। কেননা তিনি মনে করেন, এটা ঝুঁকিহীন বিনিয়োগ।

Dinajpur · 2024

উত্তর

শরীর, মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা, ময়লা-আবর্জনা ও বিশৃঙ্খলা অবস্থা থেকে মুক্ত থাকাকে পরিচ্ছন্নতা বলে।

উত্তর

'সত্যবাদিতা মুক্তি দেয়'- এটি বহুল প্রচলিত একটি প্রবাদ। সত্যবাদিতা একটি মহৎগুণ। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস-সিদক। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদক বা সত্যবাদিতা বলা হয়। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত ও মর্যাদাবান হয় এবং আখিরাতে সহজে জান্নাত লাভ করতে পারে। এ কারণেই বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়। অপরদিকে, মিথ্যা এমন একটি বিষয় যা মানুষের জীবনের চরম বিপর্যয় ডেকে আনে। মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা বলে সে ভাবে তার কোনো অপকর্ম জনসমাজে প্রকাশ পাবে না। এজন্য সে সব ধরনের অন্যায় কাজে জড়িয়ে পড়ে। আর এরকম পাপীরা আল্লাহ ও মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। জীবনের সর্বস্তরে বিফল হয়। মোটকথা তার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তাই বলা যায়, 'মিথ্যা ধ্বংস ডেকে আনে'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর ঘুষ, বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায় অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পায়। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্বে অবহেলা করে আমানতের খিয়ানত করে। মহানবি (স.) বলেছেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহ অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) অন্যত্র তিনি বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি)উদ্দীপকে 'ক' জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। যা আখলাকে যামিমাহর ঘুষ প্রদানের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক'-এর কাজটি অত্যন্ত জঘন্য। তার উচিত এমন কাজ থেকে বিরত থাকা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'খ'-এর কাজটি ও ধারণাটি কুরআন হাদিসের আলোকে সুদ বলে বিবেচিত।কারণ তিনি ঠিকাদারি থেকে আয়কৃত মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন। এ প্রসঙ্গে রাসুল (স.) বলেছেন, “যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই সুদ।" (জামি সগির)মহানবি (স.) বলেছেন, "সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনিভাবে সমজাতীয় দ্রব্যের আদান-প্রদানে অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ।"ইসলামে সুদ ও ঘুষকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এগুলো অবৈধ কোনো অবস্থাতেই সুদ-ঘুষের লেনদেন বৈধ নয়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন- وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبواঅর্থ : আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। (সূরা আল-বাকারা: ২৭৫)অন্য আয়াতে এসেছে, “হে ইমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় কর। তাহলে তোমরা সফলকাম হতে পারবে।” (সূরা আলে-ইমরান : ১৩০) সুদ প্রসঙ্গে একটি হাদিসে উল্লেখ আছে, নবি (স.) সুদখোর, সুদদাতা, সুদ চুক্তি লেখক ও সুদি লেনদেনের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন।” (মুসলিম) আল্লাহ তায়ালা আরও বলেন, “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সুদের যা বকেয়া আছে তা ত্যাগ কর, যদি তোমরা মুমিন হয়ে থাক।” (সূরা আল-বাকারা: ২৭৮) উদ্দীপকে বর্ণিত 'খ'-এর কাজ ও ধারণাটি কুরআন হাদিসের আলোকে হারাম এবং জঘন্য। তার উচিত এমন কাজ এবং ধারণা থেকে বিরত থাকা।
SSCইসলাম শিক্ষাDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।