জনাব 'ক' সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ (স.) দিকনির্দেশনা দিয়েছেন। খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট। হযরত মুহাম্মদ (স.) বলেছেন-"শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।" (ইবনে মাজাহ) পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।” একইভাবে শ্রমিককেও তার মালিকের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ (স.) বলেছেন, "গোলাম (শ্রমিক) যখন তার মালিকের কাজ সুচারুরূপে করে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে তখন সে দ্বিগুণ প্রতিদান পায়।" (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব 'ক' শ্রমিকদের পাওনা প্রদানে প্রায়ই গড়িমসি করেন। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই বলা যায়, জনাব 'ক' সাহেবের আচরণে ইসলামে বর্ণিত শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'ক' সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর