রায়হানের স্ত্রীর মনোভাবে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে- তা ব্যাখ্যা কর।
উত্তর: রায়হানের স্ত্রীর মনোভাবে আখলাকে যামিমাহর প্রতারণার দিকটি ফুটে উঠেছে। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা মিথথ্যাচারের একটি বিশেষ রূপ। এর মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসায়-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পণ্যদ্রব্যের মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি।তাই বলা যায়, উদ্দীপকে রায়হানের স্ত্রীর স্বামীকে মিথ্যা বলতে, ওজনে কম দিতে এবং দ্রব্যে ভেজাল মিশাতে উদ্বুদ্ধ করা প্রতারণার শামিল, যা ইসলামি শরিয়তে সম্পূর্ণরূপে হারাম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রায়হানের স্ত্রীর মনোভাবে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে- তা ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর