আরমানের সিদ্ধান্তটি কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতাসহ বিশ্লেষণ কর।
উত্তর: আরমানের সিদ্ধান্তটি যৌক্তিক। আরমানের কর্মকাণ্ডে দেশপ্রেম প্রকাশ পেয়েছে।স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। য দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে উঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারও জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া-মমতা, আকষর্ণই হলো স্বদেশপ্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানকার আলো-বাতাস গ্রহণ করে, সেখানকার ফল-ফসল, খাদ্য-পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়। সেখানকার পরিবেশ, পাহাড়-পর্বত, সাগর-নদী, আবহাওয়া, ঋতুবৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য।সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া-মমতা, ভালোবাসা জন্ম নেয়। এ আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসারিত। আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। উদ্দীপকে আরমান জন্মভূমি ছেড়ে অন্য দেশে যেতে চায় না। তার এরূপ যৌক্তিক সিদ্ধান্ত জেনে তার মা মন্তব্য করে বলে আমিও তোমার সাথে একমত। তাই বলা যায়, আরমানের যৌক্তিক সিদ্ধান্তের আলোকে তার মায়ের মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আরমানের সিদ্ধান্তটি কি যৌক্তিক? তার মায়ের মন্তব্যের যথার্থতাসহ বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর