রহমতের চরিত্রে আখলাকে হামিদাহর কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রহমতের চরিত্রে আখলাকে হামিদাহর অন্যতম গুণ 'ওয়াদা পালন' প্রকাশ পেয়েছে।ওয়াদা অর্থ অঙ্গীকার করা, কথা দিয়ে কথা রাখা। ইসলামি পরিভাষায়, কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভকরে, ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, "হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।” (সূরা আল-মায়িদা: ১)উদ্দীপকে রহমত বন্ধুর নিকট থেকে একটি অক্সফোর্ড ডিকশনারি ধার নিয়ে কথামতো এক সপ্তাহ পরে ফেরত দেয়। তাই বলা যায়, রহমতের চরিত্রে আখলাকে হামিদাহর ওয়াদা পালনের গুণটি প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রহমতের চরিত্রে আখলাকে হামিদাহর কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর