জেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ? তার কর্মকাণ্ড চিহ্নিত করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।
উত্তর: জেবার অফিসের নতুন সহকর্মীর সমালোচনা অর্থাৎ গিবত করার কাজটি মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ।ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলা হয়। ইসলামি শরিয়তের গিবত বা পরনিন্দা করা অবৈধ। আল্লাহ বলেছেন, "আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজরাত : ১২)গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গিবত খুবই অপছন্দের কাজ। উদ্দীপকে জেবা অফিসের নতুন সহকর্মীর সমালোচনা করছিল। কারও অনুপস্থিতিতে এরূপ সমালোচনা করা গিৰতের অন্তর্ভুক্ত। আর পবিত্র আল-কুরআনে গিবত করাকেই মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য বলা হয়েছে। তাছাড়া জেবা তার সহকর্মীকে ৫০ হাজার টাকা এই মর্মে ধার দেয় যে, ফেরত দেওয়ার সময় তাকে মোট ৬০ হাজার টাকা দিতে হবে। এরূপ মূলধনের অতিরিক্ত আদায় করাকেই সুদ বলা হয়। কেননা এই অতিরিক্ত অর্থের কোনো বিনিময় মূল্য নেই।তাই বলা যায়, জেবা গিবতে লিপ্ত হওয়ার পাশাপাশি সুদের লেনদেনও করে, আর ইসলামে গিবত করা ও সুদের লেনদেন করা অবৈধ। গিবত করার কারণে জেবা মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ করেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জেবার কোন কাজটি মৃত ভাইয়ের গোশত ভক্ষণের সমতুল্য অপরাধ? তার কর্মকাণ্…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর