উদ্দীপকে বর্ণিত 'ক'-এর আচরণটি আখলাকে যামিমাহর অন্তর্গত 'গিবত' এর শামিল।
গিবত (الهيبة) শব্দের অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে বা অগোচরে অন্যের কুৎসা রটনা করে বেড়ানো ইত্যাদি। এক কথায় কারও অনুপস্থিতিতে তার দোষ বলাকে গিবত বলে। বিস্তারিতভাবে বলতে গেলে কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা, যা শুনলে সে মনে কষ্ট পাবে তাকে গিবত বলে। গিবত একটি মারাত্মক অপরাধ। গিবত করা সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজুরাত : ১২) অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়।উদ্দীপকে 'ক'-এর আচরণে দেখা যায় সে অন্যের দোষত্রুটি নিয়ে আলোচনা করতে খুব সাচ্ছন্দ্যবোধ করে। তাই বলা যায়, 'ক'-এর আচরণটি আখলাকে যামিমাহর 'গিবত'-এর অন্তর্ভুক্ত।