মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদাহর কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের 'ওয়াদা পালন' এর বিষয়টি প্রকাশ পেয়েছে।কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম একটি গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও ভালোবাসা থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, "হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।" (সূরা আল-মায়িদা: ১) উদ্দীপকে সাইফুল সাহেব মেয়ে ভালো ফল করলে তাকে বই উপহার দেওয়ার কথা দিয়েছিলেন। তাই তিনি মেয়ের জন্য বই কিনে নিয়ে যান। তাই বলা যায়, এরূপ কথা দিয়ে কথা রাখার মাধ্যমে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদাহর ওয়াদা পালনের বিষয়টি প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মেয়েকে বই কিনে দেওয়াতে সাইফুল সাহেবের চরিত্রে আখলাকে হামিদাহর কোন ব…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর