সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও।
উত্তর: সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ।উদ্দীপকে 'জেড গ্রুপ-এর' একটি ফাইল স্বাক্ষর করার জন্য সাইফুল সাহেবকে টাকা ভর্তি খাম দেওয়া হয়েছে। এরূপ উদ্দেশ্য হাসিলের জন্য অর্থ প্রদান ঘুষ হিসেবে গণ্য। ঘুষ প্রদানের প্রেক্ষিতে সাইফুল সাহেব রাগান্বিত হয়ে ওঠেন। তার এই প্রতিক্রিয়া যথার্থ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে।আর্থসামাজিক দিক দিয়ে ঘুষের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক-পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত। তেমনি সে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নিকটও ঘৃণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহর অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি)সুতরাং ঘুষের অর্থ দেখে সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সাইফুল সাহেবের প্রতিক্রিয়া যথার্থ কিনা? সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতাম…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর