হামিমের ভূমিকায় আখলাকে হামিদাহর ওয়াদা পালনের গুণটি পালিত হয়েছে।ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। ওয়াদা পালন আখলাকে হামিদাহর অন্যতম গুণ, মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালন - সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন, “হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো।" (সূরা আল-মায়িদা : ১)উদ্দীপকে হামিম শুক্রবার ল্যাপটপ ফেরত দিবে বলে মনসুরকে কথা দেয় এবং সে কথা অনুযায়ী তা ফেরতও দেয়। তাই বলা যায়, হামিমের ভূমিকায় আখলাকে হামিদাহর ওয়াদা পালনের গুণটি পালিত হয়েছে।