সোহেল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সোহেল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর স্বদেশপ্রেম গুণটি ফুটে উঠেছে।স্বদেশের প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানের আলো-বাতাস গ্রহণ করে, সেখানের ফল-ফসল, খাদ্য-পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়। সেখানকার পরিবেশ, পাহাড়, পর্বত, সাগর-নদী,, আবহাওয়া, ঋতুবৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া-মমতা, ভালোবাসা জন্ম নেয়। এ আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসারিত। আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। কোনো কারণে দেশ ছেড়ে বাইরে গেলেও দেশপ্রেমের এ অনুভূতি হ্রাস পায় না। বরং স্বদেশের প্রতি ভালোবাসা, 'শ্রদ্ধা সর্বক্ষণই মানবমনকে আচ্ছন্ন করে রাখে। স্বদেশ ও জন্মভূমির প্রতি এ আকর্ষণই স্বদেশপ্রেম।উদ্দীপকে সোহেল সাহেব উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশে গমন করেন এবং সেখানে তিনি অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও দেশে ফিরে আসেন। তার দেশে ফিরে আসার এ সিদ্ধান্তই তার স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ। সুতরাং বলা যায়, সোহেল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর স্বদেশপ্রেম গুণটি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সোহেল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর