আব্দুল হামিদ সাহেবের মন্তব্যটি তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত আখলাকে হামিদাহর আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আব্দুল হামিদ সাহেবের মন্তব্যটি যথোপযুক্ত হয়েছে।উদ্দীপকে জহিরের বন্ধু রেজাউল সাহেব আল্লাহর ভয়ে যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকেন এবং সব সময় ভালো কাজ করেন। তার এরূপ আচরণ উত্তম আখলাক বা আখলাকে হামিদাহর তাকওয়ার বহিঃপ্রকাশ। তাকওয়া অর্থ বিরত থাকা, ভয় করা। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিরা আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।” (সূরা হুজুরাত : ১৩)উদ্দীপকে যেমনটি আমরা রেজাউল সাহেবের চরিত্র সম্পর্কে আবুল হামিদের মন্তব্যে দেখতে পাই। পরিশেষে বলা যায়, জহিরের বন্ধু রেজাউল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্তর্গত তাকওয়ার গুণের বহিঃপ্রকাশ ঘটেছে এবং এ পরিপ্রেক্ষিতে তার সম্পর্কে আব্দুল হামিদ সাহেবের মন্তব্যটি যথার্থ হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আব্দুল হামিদ সাহেবের মন্তব্যটি তোমার পাঠ্যবইয়ে উল্লিখিত আখলাকে হামি…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর