জনাব আশরাফুল ইসলামের সিদ্ধান্তে আখলাকে হামিদাহর কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আশরাফুল ইসলামের সিদ্ধান্তে আখলাকে হামিদাহর স্বদেশপ্রেম বিষয়টি ফুটে উঠেছে।স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে উঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারও জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম। উদ্দীপকে জনাব আশরাফুল ইসলাম দেশকে ভালোবাসেন। দেশকে ভালোবাসেন বলেই যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিতে অধিক বেতনে চাকরি আহ্বান প্রত্যাখ্যান করেন এবং দেশে অবস্থান করে দেশের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। এর দ্বারা প্রতীয়মান হয়, জনাব আশরাফুল দেশকে ভালোবাসেন। দেশের প্রতি তার এ ভালোবাসা দেশপ্রেম হিসেবে বিবেচিত।অতএব বলা যায়, উদ্দীপকে জনাব আশরাফুল ইসলামের সিদ্ধান্তে আখলাকে হামিদাহর স্বদেশপ্রেম বিষয়টি ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব আশরাফুল ইসলামের সিদ্ধান্তে আখলাকে হামিদাহর কোন বিষয়টি ফুটে উঠে…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর