মি. হাবিব সাহেব কি একজন আদর্শবান শিক্ষক? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, মি. হাবিব সাহেব একজন আদর্শবান শিক্ষক।যিনি শিক্ষা দেন তিনি হলেন শিক্ষক। একজন শিক্ষক তার শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালান।উদ্দীপকে জনাব হাবিবুর রহমান একজন শিক্ষক। তিনি বিদ্যালয় শুরু হওয়ার ত্রিশ মিনিট পূর্বে বিদ্যালয়ে প্রবেশ করেন। শ্রেণিতে যাওয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে পাঠদান করেন। বিদ্যালয় ছুটি হওয়ার পর সকলের শেষে বিদ্যালয় ত্যাগ করেন। যা আদর্শ শিক্ষক হওয়ার প্রমাণ বহন করে।প্রকৃতপক্ষে শিক্ষক মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। তিনিই ছাত্রের জীবনের উদ্দেশ্য ঠিক করে দেন। ছাত্র শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ জীবনে বাস্তবায়ন করে জীবনে উন্নতি লাভকরে। একজন শিক্ষক শিক্ষার্থীদের যে শিক্ষায় শিক্ষিত করবেন, শিক্ষার্থীরা তাই শিখবে। শিক্ষক হলেন আদর্শ মানুষ গড়ার কারিগর। যে শিক্ষক এ মহান কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে পারে, পরবর্তী সময়ে তার আদর্শের ধারক হিসেবে শিক্ষার্থীরা গড়ে ওঠে। শিক্ষকগণ শিক্ষার্থীদের ধর্মীয় নিয়ম-কানুন, আদব-কায়দা, শিষ্টাচার, বিনয়, নম্রতা, নিয়মানুবর্তিতা, দয়া, সহানুভূতি ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন, শিক্ষকও তেমনি তার ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎ পথ দেখান। নিঃসন্দেহে হাবিব সাহেব একজন আদর্শ শিক্ষক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
মি. হাবিব সাহেব কি একজন আদর্শবান শিক্ষক? তোমার মতামতের স্বপক্ষে যুক…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর