জনাব নয়ন-এর কর্মটি চিহ্নিতপূর্বক পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নয়ন-এর কর্মটি ঘুষ লেনদেন হিসেবে গণ্য হবে।ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পান। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করেন তা হলো ঘুষ। যেমন কারও কোনো কাজ আটকে রেখে তার নিকট থেকে টাকা পয়সা আদায় করা। অন্য কথায় অধিকার নেই এরূপ বস্তু বা বিষয় লাভের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অন্যায়ভাবে কোনো সম্পদ বা সুযোগ-সুবিধা দেওয়া কিংবা নেওয়াকে ঘুষ বলা হয়।উদ্দীপকের নয়ন ব্যক্তিগত জীবনে নামাজ, রোজা করলেও অফিসের কর্ম সম্পাদনের ক্ষেত্রে ঘুষ গ্রহণ করে থাকেন। কারণ তার অফিসের কোনো ফাইলই অতিরিক্ত অর্থ প্রদান ছাড়া চলে না।অতএব বলা যায়, উদ্দীপকের নয়নের কর্মটি ঘুষ গ্রহণ হিসেবে বিবেচিত হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব নয়ন-এর কর্মটি চিহ্নিতপূর্বক পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর