জনাব 'খ'-এর মধ্যে আখলাকে যামিমাহর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'খ'-এর' মধ্যে আখলাকে যামিমাহর 'সুদ'-এর দিকটি প্রকাশ পেয়েছে।কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। সুদের সংজ্ঞায় রাসুলুল্লাহ (স.) বলেন, "যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা (সুদ)।" (জামি সগির)ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। যেমন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে একশত টাকা এ শর্তে ঋণ দিল যে গ্রহীতা একশত দশ টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে একশত টাকার অতিরিক্ত দশ টাকা হলো সুদ। কেননা এর কোনো বিনিময় মূল্য নেই।সুতরাং উদ্দীপকে জনাব 'খ'-এর দুইলক্ষ টাকা বছরান্তে দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত দেওয়ার শর্তে ধার দেয়। জনাব 'খ' মূলধনের অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকার লাভ নিয়েছেন। বিনিময় মূল্য ব্যতীত এরূপ অতিরিক্ত অর্থ আদায় করা সুদের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, 'খ'-এর মধ্যে সুদের দিকটি প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'খ'-এর মধ্যে আখলাকে যামিমাহর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর