রাকিব সাহেবের কাজ ও মনোভাবে আখলাকে হামিদাহর কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: রাকিব সাহেবের কাজ ও মনোভাবে আখলাকে হামিদার 'মিতব্যয়িতা' বিষয়টি ফুটে উঠেছে।মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানবসমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। মিতব্যয়িতা মানুষকে অপচয় ও কৃপণতার কুফল থেকে রক্ষা করে। রাসুল (সা.) বলেছেন, 'ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা বুদ্ধিমত্তার লক্ষণ' (মুসনাদে আহমাদ)। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহর নিয়ামতের যথাযথ ব্যবহার করেন। ফলে তিনি বহু সাওয়াবের অধিকারী হন। অন্য একটি হাদিসে মহানবি (সা.) বলেছেন, 'হে আদম সন্তান! তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ কর, তবে তোমার কল্যাণ হবে। আর যদি আটকে রাখ তবে তোমার অকল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিলে তোমাকে তিরষ্কার করা হবে না।' পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা তার একনিষ্ঠ বান্দার পরিচয় দিতে গিয়ে বলেন, 'আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্যও করে না। বরং তারা এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।'(সূরা আল-ফুরকান: আয়াত-৬৭)উদ্দীপকে দেখা যায়, রাকিব সাহেব সম্পদশালী হওয়া সত্ত্বেও তার একমাত্র ছেলের বিয়েতে অযথা বিভিন্ন খরচ না করে প্রয়োজনমাফিক ব্যয় করেন। যা মিতব্যয়িতার অন্তর্ভুক্ত।সুতরাং উপরিউক্ত আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি, রাকিব সাহেব অবশ্যই সঠিক পথের উপর আছেন এবং আমাদেরও উচিত মিতব্যয়ী হওয়া। তাহলে আমাদের জীবন ভারসাম্যপূর্ণ, পুণ্যময় ও কল্যাণকর হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রাকিব সাহেবের কাজ ও মনোভাবে আখলাকে হামিদাহর কোন বিষয়টি ফুটে উঠেছে? …
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর