শেয়ারFacebookWhatsApp

আত্মীয়দের উদ্দেশে জামিল সাহেবের সতর্কবাণীটি আখলাকে যামিমাহর সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আত্মীয়দের উদ্দেশে জামিল সাহেবের সতর্কবাণীটি আখলাকে যামিমাহর গিবত সংশ্লিষ্ট।গিবত (الْغِيْبَةُ) শব্দের অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে বা অগোচরে অন্যের কুৎসা রটনা করে বেড়ানো ইত্যাদি। এক কথায় কারও অনুপস্থিতিতে তার দোষ বলাকে গিবত বলে। বিস্তারিতভাবে বলতে গেলে কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা, যা শুনলে সে মনে কষ্ট পাবে। গিবত একটি মারাত্মক অপরাধ। গিবত করা সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসে? না, তোমরা তা অপছন্দ কর।” অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। ইসলামে গিবতকে হারাম করা হয়েছে। এটি কবিরা গুনাহের পর্যায়ভুক্ত। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম।উদ্দীপকে দেখা যায়, রাকিব সাহেবদের নিয়ে নিন্দা হচ্ছিল। আত্মীয়স্বজনরা তাকে কৃপণ লোক বলে নিন্দা করছিল। ফলে জামিল সাহেব বিষয়টি শুনে আত্মীয়দের সতর্ক করে বলেন, “তোমাদের এমন মন্তব্য মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল।” তাই বলা যায়, গিবত সম্পর্কে জামিল সাহেবের মন্তব্যটি যথার্থ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

আত্মীয়দের উদ্দেশে জামিল সাহেবের সতর্কবাণীটি আখলাকে যামিমাহর সংশ্লিষ…

উদ্দীপক

রাকিব সাহেব সম্পদশালী হওয়া সত্ত্বেও তার একমাত্র ছেলের বিয়েতে অযথা বিভিন্ন খরচ না করে প্রয়োজনমাফিক ব্যয় করেন। কেননা তিনি মনে করেন, এ অযথা খরচ অপচয়ের শামিল। বিষয়টি তার আত্মীয়স্বজনরা স্বাভাবিকভাবে না নিয়ে সর্বত্রই বলে বেড়ায়, রাকিব একজন কৃপণ লোক। তাদের আরেক আত্মীয় জামিল সাহেব বিষয়টি শুনে তাদের সতর্ক করে বলেন, “তোমাদের এমন মন্তব্য মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য।”

Dinajpur · 2024

উত্তর

সাধারণত কারও নিকট কোনো অর্থসম্পদ কিংবা কোনো তথ্য কিংবা অন্যকিছু গচ্ছিত রাখাকে আমানত বলা হয়।

উত্তর

স্বদেশপ্রেম একটি মহৎ মানবিক গুণ। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন। দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। অপরদিকে যারা দেশকে ভালোবাসে না, তারা চরম অকৃতজ্ঞ। তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আর এরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না।

উত্তর

রাকিব সাহেবের কাজ ও মনোভাবে আখলাকে হামিদার 'মিতব্যয়িতা' বিষয়টি ফুটে উঠেছে।মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানবসমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। মিতব্যয়িতা মানুষকে অপচয় ও কৃপণতার কুফল থেকে রক্ষা করে। রাসুল (সা.) বলেছেন, 'ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা বুদ্ধিমত্তার লক্ষণ' (মুসনাদে আহমাদ)। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহর নিয়ামতের যথাযথ ব্যবহার করেন। ফলে তিনি বহু সাওয়াবের অধিকারী হন। অন্য একটি হাদিসে মহানবি (সা.) বলেছেন, 'হে আদম সন্তান! তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সৎ কাজে খরচ কর, তবে তোমার কল্যাণ হবে। আর যদি আটকে রাখ তবে তোমার অকল্যাণ হবে। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ রেখে দিলে তোমাকে তিরষ্কার করা হবে না।' পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা তার একনিষ্ঠ বান্দার পরিচয় দিতে গিয়ে বলেন, 'আর যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না এবং কার্পণ্যও করে না। বরং তারা এতদুভয়ের মধ্যপন্থা অবলম্বন করে।'(সূরা আল-ফুরকান: আয়াত-৬৭)উদ্দীপকে দেখা যায়, রাকিব সাহেব সম্পদশালী হওয়া সত্ত্বেও তার একমাত্র ছেলের বিয়েতে অযথা বিভিন্ন খরচ না করে প্রয়োজনমাফিক ব্যয় করেন। যা মিতব্যয়িতার অন্তর্ভুক্ত।সুতরাং উপরিউক্ত আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি, রাকিব সাহেব অবশ্যই সঠিক পথের উপর আছেন এবং আমাদেরও উচিত মিতব্যয়ী হওয়া। তাহলে আমাদের জীবন ভারসাম্যপূর্ণ, পুণ্যময় ও কল্যাণকর হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আত্মীয়দের উদ্দেশে জামিল সাহেবের সতর্কবাণীটি আখলাকে যামিমাহর গিবত সংশ্লিষ্ট।গিবত (الْغِيْبَةُ) শব্দের অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে বা অগোচরে অন্যের কুৎসা রটনা করে বেড়ানো ইত্যাদি। এক কথায় কারও অনুপস্থিতিতে তার দোষ বলাকে গিবত বলে। বিস্তারিতভাবে বলতে গেলে কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা, যা শুনলে সে মনে কষ্ট পাবে। গিবত একটি মারাত্মক অপরাধ। গিবত করা সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসে? না, তোমরা তা অপছন্দ কর।” অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। ইসলামে গিবতকে হারাম করা হয়েছে। এটি কবিরা গুনাহের পর্যায়ভুক্ত। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম।উদ্দীপকে দেখা যায়, রাকিব সাহেবদের নিয়ে নিন্দা হচ্ছিল। আত্মীয়স্বজনরা তাকে কৃপণ লোক বলে নিন্দা করছিল। ফলে জামিল সাহেব বিষয়টি শুনে আত্মীয়দের সতর্ক করে বলেন, “তোমাদের এমন মন্তব্য মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল।” তাই বলা যায়, গিবত সম্পর্কে জামিল সাহেবের মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।