সুমন সাহেবের কার্যকলাপে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সুমন সাহেবের কার্যকলাপে সুদ প্রকাশ পেয়েছে। সুদ ফারসি শব্দ। এর আরবি প্রতিশব্দ রিবা (الربوا) |কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা (الربوا) বা সুদ বলা হয়। ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতা থেকে মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই হলো সুদ। যেমন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ১০০ টাকা এ শর্তে ঋণ দিল যে গ্রহীতা ১১০ টাকা পরিশোধ করবে। এক্ষেত্রে ১০০ টাকার অতিরিক্ত ১০ টাকা হলো সুদ। কেননা এর কোনো বিনিময় মূল্য নেই। জনাব সুমনের কর্মকাণ্ডে অনুরূপ অবস্থা বিদ্যমান। উদ্দীপকে জনাব সুমন ১৫% লাভে মানুষকে ঋণ দেয়। অতিরিক্ত লাভগ্রহণ জায়েয নয় বললে তিনি বলেন, অভাবীকে তার বিপদের সময় টাকা ঋণ দিলাম। এতে তার বিপদ কাটল আর আমারও লাভ হলো-নাজায়েজের কিছু দেখি না। এটা নিতান্তই সুদ হিসেবে গণ্য হবে। ইসলামে সুদের যাবতীয় কর্মকাণ্ড হারাম। এ মর্মে আল্লাহ তায়ালা বলেছেন 'আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন' (সূরা আল-বাকারা: আয়াত-২৭৫)। আর সুদের শেষ পরিণাম হলো ধ্বংস।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সুমন সাহেবের কার্যকলাপে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর