জনাব নিজামের চরিত্রে আখলাকে হামিদার কোন গুণটির অভাব? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নিজামের চরিত্রে আখলাকে হামিদার 'ওয়াদা পালন' গুণটির অভাব পরিলক্ষিত হয়।ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল-আহদু (الْعَهْدُ) আল-আহদু-এর শাব্দিক অর্থ- ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। মানবজীবনের জন্য এ বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়। জনাব নিজামের চরিত্রে এ বিষয়টি অনুপস্থিত রয়েছে।উদ্দীপকে দেখা যায়, জনাব নিজাম চুক্তি মোতাবেক তার শ্রমিকদের বেতন-ভাতা দিচ্ছেন না। কয়েকবার প্রতিশ্রুতি দিয়েও তিনি তা রক্ষা করলেন না, যা মূলত ওয়াদা ভঙ্গের শামিল। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলির অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দ্বীনদার হতে পারে না। একটি হাদিসে মহানবি (সা.) বলেছেন- لَا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَهُ অর্থাৎ, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন নেই।' (মুসনাদে আহমাদ)অথচ নিজামের কাজে আল্লাহর এ নির্দেশ অমান্য করা হয়েছে। তিনি কথা অনুযায়ী কাজ করেননি। তাই বলা যায়, তার মধ্যে আখলাকে হামিদাহর ওয়াদা পালন গুণটির অভাব রয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব নিজামের চরিত্রে আখলাকে হামিদার কোন গুণটির অভাব? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর