জনাব রাশেদের গার্মেন্টস পরিচালনার পদ্ধতিটি চিহ্নিতপূ র্বৃক তার ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব রাশেদের গার্মেন্টস পরিচালনার পদ্ধতিতে মহানবি (সা.)-এর আদর্শ পরিলক্ষিত হয়।মালিক ও শ্রমিক আমাদের সমাজে গুরুত্বপূর্ণ দুটি বিভাগ। মালিক শ্রেণির ওপর শ্রমিকদের সুনির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং শ্রমিকদেরও মালিকের ব্যাপারে দায়িত্ব-কর্তব্য রয়েছে। এগুলো সঠিকভাবে মেনে ব্যবসা করলেই ব্যবসার সর্বক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব। জনাব রাশেদ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন।জনাব রাশেদ মহানবি (সা.)-এর আদর্শ অনুযায়ী গার্মেন্টস পরিচালনা করেছেন। শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, 'তারা (যারা তোমাদের কাজ করে) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্ত করে দিয়েছেন। সে (মালিক) যা খায়, তার অধীনস্তদেরও যেন তা খাওয়ায়। সে (মালিক) যা পরে, তাদেরকে যেন তা পরতে দেয়। আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে। এমন কাজ (ক্ষমতার বাইরের) হলে তাকে (শ্রমিককে) যেন সাহায্য করে।' (বুখারি ও মুসলিম) খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে ইসলামের বিধান সুস্পষ্ট। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন- "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ)উদ্দীপকে জনাব রাশেদ গার্মেন্টসের দায়িত্বভার নিয়ে মহানবির (সা.) আদর্শ মতো পরিচালনা শুরু করলে অল্পদিনের মধ্যেই ব্যবসায় উন্নতি হতে থাকে। অতএব জনাব রাশেদের মহানবি (সা.)-এর আদর্শ অনুযায়ী গার্মেন্টস পরিচালনার ফলাফল অত্যন্ত প্রশংসাজনক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব রাশেদের গার্মেন্টস পরিচালনার পদ্ধতিটি চিহ্নিতপূ র্বৃক তার ফলাফ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর