'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর ঘুষ, বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায় অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পায়। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্বে অবহেলা করে আমানতের খিয়ানত করে। মহানবি (স.) বলেছেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহ অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) অন্যত্র তিনি বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি)উদ্দীপকে 'ক' জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। যা আখলাকে যামিমাহর ঘুষ প্রদানের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক'-এর কাজটি অত্যন্ত জঘন্য। তার উচিত এমন কাজ থেকে বিরত থাকা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর