'খ' এর কাজ ও ধারণা কুরআন-হাদিসের আলোকে মূল্যায়ন কর
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ'-এর কাজটি ও ধারণাটি কুরআন হাদিসের আলোকে সুদ বলে বিবেচিত।কারণ তিনি ঠিকাদারি থেকে আয়কৃত মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন। এ প্রসঙ্গে রাসুল (স.) বলেছেন, “যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই সুদ।" (জামি সগির)মহানবি (স.) বলেছেন, "সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনিভাবে সমজাতীয় দ্রব্যের আদান-প্রদানে অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ।"ইসলামে সুদ ও ঘুষকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এগুলো অবৈধ কোনো অবস্থাতেই সুদ-ঘুষের লেনদেন বৈধ নয়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন- وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبواঅর্থ : আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। (সূরা আল-বাকারা: ২৭৫)অন্য আয়াতে এসেছে, “হে ইমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় কর। তাহলে তোমরা সফলকাম হতে পারবে।” (সূরা আলে-ইমরান : ১৩০) সুদ প্রসঙ্গে একটি হাদিসে উল্লেখ আছে, নবি (স.) সুদখোর, সুদদাতা, সুদ চুক্তি লেখক ও সুদি লেনদেনের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন।” (মুসলিম) আল্লাহ তায়ালা আরও বলেন, “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সুদের যা বকেয়া আছে তা ত্যাগ কর, যদি তোমরা মুমিন হয়ে থাক।” (সূরা আল-বাকারা: ২৭৮) উদ্দীপকে বর্ণিত 'খ'-এর কাজ ও ধারণাটি কুরআন হাদিসের আলোকে হারাম এবং জঘন্য। তার উচিত এমন কাজ এবং ধারণা থেকে বিরত থাকা।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
'খ' এর কাজ ও ধারণা কুরআন-হাদিসের আলোকে মূল্যায়ন কর
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর