শেয়ারFacebookWhatsApp

"আফজালের কর্মের কুফল ও পরিণাম অত্যন্ত ভয়াবহ”-কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আফজালের কর্মটি হলো গিবত। কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। অর্থাৎ অসাক্ষাতে কারও দোষ বলা হলো গিবত।গিবত একটি জঘন্য অপরাধ। গিবতের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহানবি (স.) বলেছেন, “গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।” (বায়হাকি) এ সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজুরাত: ১২) অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের কারণে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। বান্দা যখন গিবত করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে। ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাদিসের ভাষ্যানুযায়ী, গিবতকারীর ইবাদত কবুল হয় না। এটি কবিরা গুনাহ। তাওবা ব্যতীত গিবতের গুনাহ মাফ হয় না। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম।উপর্যুক্ত আলোচনায় একথাই প্রমাণিত হলো, গিবত একটি জঘন্য অপরাধ। আমাদের ইহকাল ও পরকালের স্বার্থে গিবত পরিহার করা উচিত। আল্লাহ আমাদেরকে গিবতের মতো জঘন্য অপরাধ থেকে রক্ষা করুন।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

"আফজালের কর্মের কুফল ও পরিণাম অত্যন্ত ভয়াবহ”-কুরআন ও হাদিসের আলোকে …

উদ্দীপক

আজহার ও আফজাল দুই বন্ধু। তারা দুজন পাশাপাশি দুটি দোকানে ফল বিক্রি করে। আজহার বেশি দামের খেজুরের প্যাকেটে কম দামের খেজুর রেখে তা উচ্চ মূল্যে বিক্রি কবে। অপরদিকে আফজাল আজহারের অনুপস্থিতির সুযোগে ক্রেতাদের কাছে তার এই কুকীর্তির কথা বলে দেয়।

Barisal · 2024

উত্তর

কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়।

উত্তর

ফিতনা-ফ্যাসাদ বলতে বিশৃঙ্খলা বা বিপর্যয় সৃষ্টি করাকে বোঝায়। ফিতনা শব্দের অর্থ- অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি । সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীতে অরাজক পরিস্থিতিই ফিতনা-ফ্যাসাদ। সমাজে ভয়ভীতি, অত্যাচার-অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করা হয়। এরূপ অস্থিতিশীল পরিকল্পনাকে ফিতনা-ফ্যাসাদ বলা হয়। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ, জঙ্গিবাদ ইত্যাদি ফিতনা-ফ্যাসাদের অন্তর্ভুক্ত।

উত্তর

আজহারের মাঝে আখলাকে যামিমার 'প্রতারণার' দিকটি লক্ষণীয়। কারণ সে অধিক লাভের আশায় বেশি দামের খেজুরের প্যাকেটে কম দামের খেজুর রেখে তা উচ্চমূল্যে বিক্রি করে। এসবই প্রতারণার অন্তর্ভুক্ত।ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা বৈধ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না, সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং জেনে, শুনে সত্য গোপন কর না।' (সূরা আল-বাকারা : আয়াত-৪২)প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এজন্য প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে মানবসমাজে যেমন ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন।' (ইবনে মাজাহ)পরিশেষে বলা যায়, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা উচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আফজালের কর্মটি হলো গিবত। কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। অর্থাৎ অসাক্ষাতে কারও দোষ বলা হলো গিবত।গিবত একটি জঘন্য অপরাধ। গিবতের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহানবি (স.) বলেছেন, “গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।” (বায়হাকি) এ সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজুরাত: ১২) অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের কারণে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। বান্দা যখন গিবত করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে। ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাদিসের ভাষ্যানুযায়ী, গিবতকারীর ইবাদত কবুল হয় না। এটি কবিরা গুনাহ। তাওবা ব্যতীত গিবতের গুনাহ মাফ হয় না। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম।উপর্যুক্ত আলোচনায় একথাই প্রমাণিত হলো, গিবত একটি জঘন্য অপরাধ। আমাদের ইহকাল ও পরকালের স্বার্থে গিবত পরিহার করা উচিত। আল্লাহ আমাদেরকে গিবতের মতো জঘন্য অপরাধ থেকে রক্ষা করুন।
SSCইসলাম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।