শেয়ারFacebookWhatsApp

অধীনস্ত কর্মচারীদের দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে?

উত্তর: অধীনস্ত কর্মচারীদের দৈনিক সত্তরবার ক্ষমা করা যেতে পারে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

অধীনস্ত কর্মচারীদের দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে?

উদ্দীপক

জনাব কাওছার একজন ধনী ব্যক্তি। তার কারখানায় শতাধিক শ্রমিক কাজ করেন। তিনি শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ করেন না। তার কারখানায় মালিক-শ্রমিক সম্পর্ক সন্তোষজনক নয়। ফলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানা ভাঙচুর করে। অপরদিকে জনাব বশির তার অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কও ভালো রাখেন ও যথাসময়ে বেতন পরিশোধ করেন এবং একটি বিশেষ মাসে সম্পদের সমুদয় হিসাব করে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করেন।

Jessore · 2023

উত্তর

অধীনস্ত কর্মচারীদের দৈনিক সত্তরবার ক্ষমা করা যেতে পারে।

উত্তর

ইসলামে ইলম শিক্ষার গুরুত্ব অত্যধিক। পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত শব্দই হলো اِقْرَأَ তথা পড়ুন। পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞানচর্চা অপরিহার্য। তাই ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের উপর ফরজ (আবশ্যক) করেছে। মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। (ইবনে মাজাহ)

উত্তর

জনাব কাওসারের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।শ্রমিকের দৈনন্দিন জীবন-জীবিকা মালিক শ্রেণির প্রদত্ত বেতন-ভাতার উপর নির্ভরশীল। তাই এ ব্যাপারে মহানবি (সা.) মালিক শ্রেণিকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন, জনাব কাউসার সাহেবের ক্ষেত্রে যা অনুসরণের ব্যত্যয় পরিলক্ষিত হয়।জনাব কাওছার একজন ধনী ব্যক্তি। তার কারখানায় শতাধিক শ্রমিক কাজ করে। কিন্তু তিনি নিয়মিত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেন না। ফলে শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং শ্রমিকরা তার ওপর ক্ষিপ্ত হয়ে কারখানা আক্রমণ ও ভাংচুর করে। প্রকৃতপক্ষে তিনি শ্রমিকদের ব্যাপারে আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। ইসলামে মালিক-শ্রমিক সম্পর্কের ক্ষেত্রে বলা হয়েছে-মালিকেরা যাতে শ্রমিকের প্রতি নির্দয় না হয়। তারা যেন তাদের প্রতি জুলুম না করে যথাযথভাবে তাদের মজুরি প্রদান করে। যেমন হযরত মুহাম্মাদ (সা.) এ সম্পর্কে বলেন- أَعْطُوًا الْأَجِيْرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يُجِفٌ عَرَقُهُ অর্থাৎ, 'শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও' (ইবনে মাজাহ)। তিনি আরও বলেন, 'মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ কর না' (বুখারি ও মুসলিম)। কিন্তু জনাব কাওসার সাহেব এসব নির্দেশ অমান্য করে অকারণে শ্রমিকদের পারিশ্রমিক দিতে বিলম্ব করেছেন। জনাব কাওসার সাহেব একজন শিল্পমালিক হয়েও শ্রমিকের মজুরি ঠিকমতো প্রদান করেননি। তিনি শ্রমিকের সাথে ইসলামের বিধানসম্মত আচরণ করেননি। তিনি রাসুল (সা.)-এর নির্দেশ অমান্য করেছেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের জনাব কাওছার সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।

উত্তর

জনাব বশিরের শেষ কাজটি যাকাতের অন্তর্ভুক্ত। যার সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি ইসলামের চতুর্থ স্তম্ভ। যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। নিয়মিত যাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। তাই একে যাকাত নামে নামকরণ করা হয়েছে। কোন মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাই হলো যাকাত। জনাব বশির এই ইবাদতটি পালন করেছেন।জনাব বশির অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্ক ভালো রাখেন এবং সম্পদের সমুদয় হিসাব করে একটি নির্দিষ্ট মাসে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণের মাধ্যমে তার ওপর অর্পিত ফরজ ইবাদত আদায় করেন। তিনি মূলত যাকাত আদায় করেছেন। আমাদের সমাজে ধনী-গরিব উভয় শ্রেণির মানুষ রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। তাই যাকাত এমনভাবে আদায় করতে হবে যাতে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে। যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মধ্যকার সম্পদের বৈষম্য দূর করে। যাকাত আদায় করা ফরজ। অস্বীকার করা কুফরি। যাকাতের মাধ্যমে ধনীর সম্পদ কমে না বরং বৃদ্ধি পায়। যেমন আল্লাহ তায়ালা বলেন- يَمْحَقُّ اللَّهُ الرِّبُوا وَيُرْبِي الصَّدَقْتِ অর্থাৎ, 'আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন।' (সূরা আল-বাকারা : আয়াত-২৭৬) উদ্দীপকে জনাব বশির তার অধীনস্ত কর্মচারীদের সাথে সম্পর্কও ভালো রাখেন ও যথাসময়ে বেতন পরিশোধ করেন এবং একটি বিশেষ মাসে সম্পদের সমুদয় হিসাব করে একটি অংশ গরিব শ্রমিকদের মাঝে বিতরণ করেন। যা যাকাত হিসেবে গণ্য। সুতরাং বলা যায় যে, যাকাতের গুরুত্ব অপরিসীম।
SSCইসলাম শিক্ষাJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।