শেয়ারFacebookWhatsApp

'হজ' কাকে বলে?

উত্তর: আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

'হজ' কাকে বলে?

উদ্দীপক

মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকেন। তার দুই ছেলে আজিম ও নাজিম বিশিষ্ট শিল্পপতি। আজিম তার সমুদয় সম্পদ থেকে শতকরা ২.৫ টাকা হারে হিসাব করে তা দিয়ে কয়েকটি গাভি কিনে এলাকার গরিবদের মাঝে বণ্টন করে দেন। আর নাজিম তার সম্পদের কোনো হিসাব না করে সামান্য অংশ গরিবদের মাঝে দেন। কারণ তিনি মনে করেন, গরিবদের কিছু অংশ দান করলেই হলো।

Dinajpur · 2024

উত্তর

আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।

উত্তর

একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত একজন মুমিনকে (বিশ্বাসী) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" (সূরা আল-'আনকাবুত : ৪৫)

উত্তর

উদ্দীপকে বর্ণিত মিসেস তাহিরার কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।সাওম অর্থ বিরত থাকা। সাওমকে ফার্সিতে রোযা বলে। ইসলামি শরিয়তের পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। সাওম ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। সাওমের উদ্দেশ্য তাকওয়া বা খোদাভীতি অর্জন করা। সাওম হলো কোনো ব্যক্তি ও তার মন্দকাজের মাঝে ঢালস্বরূপ। মহানবি (স.) বলেছেন- “সাওম (রোযা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম)সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।" (বুখারি) সাওম মৌলিক ফরজ ইবাদত যদি কেউ তা অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। উদ্দীপকে মিসেস তাহিরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। তার এরূপ কর্মকাণ্ডে সাওম পালনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আজিমের কর্মকাণ্ডে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদাত যাকাত আদায়ের বিষয়টি পালিত হয়েছে এবং নাজিমের কর্মকাণ্ডে যাকাত আদায় লঙ্ঘিত হয়েছে। তাই আজিমের কর্মকাণ্ডটি গ্রহণযোগ্য।ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। ইসলামে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটি অধিকার। যাকাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে যাকাত প্রদানকারী ব্যক্তির সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়, যা ধনী-গরিবের মধ্যে সমন্বয় সাধন করে। নিসাব পরিমাণ সম্পদের অধিকারী কেউ হলে এবং ওই সম্পদ তার নিকট এক বৎসর সঞ্চিত থাকলে তাকে শরিয়ত নির্ধারিত হারে যাকাত প্রদান করতে হয়। আল্লাহ তায়ালা বলেছেন, "তোমরা সালাত কায়েম কর এবং যাকাত আদায় কর।” (সূরা আন-নূর: ৫৬), তিনি আরও বলেছেন, “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদাকা (যাকাত) গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন।" (সূরা আত্-তাওবা : ১০৩)যাকাত আদায়ের শর্ত হলো সমুদয় সম্পদ থেকে হিসাব করে বছর শেষে ২.৫ টাকা হারে নির্দিষ্ট খাতে প্রদান করা। উদ্দীপকে আমরা দেখতে পাই, আজিম তার সমুদয় সম্পদ হিসাব করে ২.৫ টাকা হারে গাভি কিনে এলাকার গরিবদের মাঝে বণ্টন করে দেন। তার এ কাজটি যাকাত আদায়ের জন্য গ্রহণযোগ্য। কিন্তু নাজিম তার সম্পদের কোনো হিসাব না করে সামান্য অংশ গরিবদের মাঝে দেন। তার এরূপ কাজ যাকাত আদায়ের জন্য গ্রহণযোগ্য নয়। তবে তার এ সামান্য অংশ গরিবদের মাঝে দেওয়া দান হিসেবে গণ্য হবে, যাকাত হিসেবে নয়।
SSCইসলাম শিক্ষাDinajpur 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।