শেয়ারFacebookWhatsApp

"নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"- ব্যাখ্যা কর।

উত্তর: একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত একজন মুমিনকে (বিশ্বাসী) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল-'আনকাবুত : ৪৫)

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

"নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।"- ব্যাখ্যা…

উদ্দীপক

জনাব যায়েদ ইসলামি শরিয়তের আলোকে প্রতিবছর তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট কিছু খাতে দান করে দেন। অন্যদিকে তার বন্ধু জনাব রাশেদ প্রতিবছর এমন একটি ইবাদত পালন করেন যার মাধ্যমে তিনি সমাজের গরিব-দুঃখী মানুষের কষ্ট অনুভব করতে পারেন।

Barisal · 2024

উত্তর

আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে।

উত্তর

একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত একজন মুমিনকে (বিশ্বাসী) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল-'আনকাবুত : ৪৫)

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব যায়েদ ইসলামের মৌলিক ইবাদত যাকাত পালন করেছেন। যাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। ইসলামি শরিয়তের পরিভাষায়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে।নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। ইসলামে যাকাত গরিবের প্রতি ধনীর দয়া নয় বরং এটি অধিকার। যাকাত হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে যাকাত প্রদানকারী ব্যক্তির সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা সচল হয় এবং বেকারত্ব হ্রাস পায়, যা ধনী-গরিবের মধ্যে সমন্বয় সাধন করে। তাই যাকাতকে ইসলামের সেতুবন্ধ বলা হয়ে থাকে। যেমনটি মহানবি (স.) বলেছেন, الزَّكَاةُ قَنْطَرَةُ الإِسْلامِ অর্থ : “যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।" (বায়হাকি)উদ্দীপকে জনাব যায়েদ ইসলামি শরিয়তের আলোকে প্রতিবছর তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট কিছু খাতে দান করে দেন। তাই তার এরূপ কাজের মাধ্যমে ইসলামের মৌলিক ইবাদত যাকাত পালন করেছেন।

উত্তর

জনাব রাশেদের ইবাদতটি হলো সাওম।সাওমের সামাজিক গুরুত্ব অপরিসীম। সাওম ইসলামের চতুর্থ স্তম্ভ। সাওম পালনের মাধ্যমে ক্ষুধার দুঃসহ মর্মজ্বালা দরিদ্রদের মতো ধনীরাও অনুভব করে। রমজান মাসে আমির-ফকির, ছোট-বড় সকলে একসাথে তারাবিহের নামায আদায় করে এবং ইফতার ও সাহরি খায়। এতে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। রোযা রাখার মাধ্যমে একজন বিত্তশালী ব্যক্তি একজন বুভুক্ষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করে। এতে অসহায় দরিদ্রদের প্রতি তার সহানুভূতিবোধ জাগ্রত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, “রোযাদারের সাথে কেউ ঝগড়া করতে আসলে সে যেন বলে দেয়, আমি রোযাদার।” তাই সাওম পালনকারী নিজেকে সংঘর্ষ, সংঘাত থেকে সংযত রাখে। ফলে সমাজ থেকে মারামারি, ঝগড়া, বিশৃঙ্খলা ইত্যাদি দূর হয়। সাওম লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্ষোভ সবকিছুর অবসান ঘটায়। ফলে সামাজিক জীবনে কলুষতামুক্ত ও পরিচ্ছন্ন জীবনে উত্তম চরিত্র গঠনের প্রতিশ্রুতি লাভকরা যায়। রোযাদার নির্দিষ্ট সময়ে সাহরি, ইফতার, তারাবিহ নামায আদায়ের দ্বারা মানুষ নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ পায়। সিয়াম পালনকারী সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকে। এতে আত্মসংযম ও ধৈর্যশক্তি বৃদ্ধি পায়।পরিশেষে বলা যায় সাওমের সামাজিক গুরত্ব ও তাৎপর্য অপরিসীম। এ রমযান মাসেই ধনীদের মাধ্যমে গরিবরা বেশি উপকৃত হয়। সুতরাং সমাজ থেকে অভাব-অনটন দূরীভূত হওয়ার ক্ষেত্রেও সাওম বিশেষ একটি হাতিয়ার। তাই বলা যায়, “সাওমের সামাজিক গুরুত্ব অপরিসীম।” কথাটি যুক্তিযুক্ত।
SSCইসলাম শিক্ষাBarisal 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।