ইসলামে বান্দার হকের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: শান্তিপূর্ণ সমাজ নির্মাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হওয়ায় ইসলামে বান্দার হকের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। এ ক্ষেত্রে একজনের দুঃখে অন্যজন সাড়া না দিলে, আপদে-বিপদে একে অপরকে সাহায্য-সহযোগিতা না করলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। এছাড়া মহান আল্লাহকে খুশি করতে হলে তার বান্দার উপর দয়া করতে হবে। কেউ অন্যের প্রতি দয়া-ভালোবাসা দেখালে আল্লাহও তার প্রতি দয়া করেন। এ ব্যাপারে রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি) এ কারণে ইসলামে বান্দার হকের প্রতি অধিক গুরুত্বারোপ করা হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইসলামে বান্দার হকের প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে কেন? ব্যাখ্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর