সামাজিক সহানুভূতি সৃষ্টিতে জনাব চৌধুরীর ইবাদতের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব চৌধুরীর পালনকৃত ইবাদতটি হলো সাওম। সাওম অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির আশায় পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। সামাজিক সহানুভূতি সৃষ্টিতে জনাব চৌধুরীর পালনকৃত ইবাদত অর্থাৎ 'সাওম'-এর গুরুত্ব অপরিসীম। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজন অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে, তা সে উপলব্ধি করতে পারে। এতে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার ভাব জাগ্রত হয়। মহানবি হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "এ মাস সহানুভূতির মাস।” (ইবনে খুযায়মা) উদ্দীপকে জনাব চৌধুরীর মাঝে সাওম পালনের দ্বারা সামাজিক সহানুভূতি সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে তিনি ক্ষুধার্ত ভিক্ষুককে হোটেলে নিয়ে তৃপ্তিসহকারে ভাত খাওয়ান। তাই বলা যায়, সামাজিক সহানুভূতি সৃষ্টিতে সাওম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সামাজিক সহানুভূতি সৃষ্টিতে জনাব চৌধুরীর ইবাদতের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর