সোহার আলোচনায় কোন ইবাদতের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: সোহার আলোচনায় সালাতের প্রতি ইঙ্গিত পাওয়া যায়।সালাত অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত দ্বিতীয়। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে বহু স্থানে সম্মিলিতভাবে সালাত আদায় করার কথা বলা হয়েছে। সালাতের কারণে দৈনিক পাঁচবার মুসলমানগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের খোঁজখবর নিতে পারে। সুখে-দুঃখে একে অপরের সহযোগিতা করতে পারে। এতে তাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়। এমনকি নামাযের সারিতে দাঁড়াতে গিয়ে উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না। ফলে সালাত আদায়কারীদের মধ্যে সাম্য সৃষ্টি হয়। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দার ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়।সুতরাং বলা যায়, সোহার আলোচনায় সালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা সালাত আদায়ের ক্ষেত্রেই উঁচু-নীচু কোনো ভেদাভেদ থাকে না, সাম্যের নজির সৃষ্টি হয়। অতএব সালাতই আল্লাহর আনুগত্যের শ্রেষ্ঠ মাধ্যম।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সোহার আলোচনায় কোন ইবাদতের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর