নিহার আলোচনা প্রসঙ্গে মায়ের মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উত্তর: নিহা সাওম প্রসঙ্গে যে আলোচনা করছিল, এর প্রেক্ষিতে তার মা সাওমের প্রতিদান সম্পর্কে যে মন্তব্য করেছেন তা সঠিক ও যথার্থ। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। উদ্দীপকে নিহা এমন একটি ইবাদতের কথা বলছিল যা পালনের মধ্য দিয়ে অনাহারী, অর্ধাহারীদের ক্ষুধার জ্বালা বুঝতে পারা যায়। এর দ্বারা মূলত সাওমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। সাওম পালন করে এরূপ ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে সে অন্য আরেকজনের অনাহারীর ক্ষুধার জ্বালা সহজে বুঝতে পারে। ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা যে কীরূপ পীড়াদায়ক হতে পারে তা সে উপলব্ধি করতে পারে। এতে সহমর্মিতার ভাব জাগ্রত হয়। ধর্মীয় দিক থেকেও সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন; কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তায়ালা বলেন, "সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেবো।” (বুখারি)উপরিউক্ত আলোচনায় সাওমের প্রতিদান সম্পর্কে নিহার মায়ের মন্তব্যের যথার্থতা ফুটে উঠেছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
নিহার আলোচনা প্রসঙ্গে মায়ের মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর