প্রবীণ কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীতে প্রতিফলিত বিষয়টি যৌক্তিক বিশ্লেষণ কর।
উত্তর: প্রবীণ কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীটি অধীনস্থ লোকদের সম্পর্কে বর্ণিত।অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি একজন মানুষের মৌলিক অধিকার। আর এ অধিকার অর্জনের লক্ষ্যে মানুষ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মানুষ সামাজিক জীব। পৃথিবীর কোনো মানুষই একা তার সকল কাজ করতে পারে না। শিল্পায়নের এ যুগে জীবনধারণের জন্য প্রত্যেক মানুষকেই একে অন্যের মুখাপেক্ষী হতে হয়। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে একাধিক ব্যক্তি কাজ করে। এতে কেউ মালিক হয় আবার কেউ হয় শ্রমিক। মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ইসলাম শ্রমিক বা অধীনস্থ লোকদের সাথে উত্তম ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, "তোমরা পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে ভালো আচরণ কর এবং নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, মুসাফির ও তোমাদের অধীনস্থ দাস-দাসী (শ্রমিক) রয়েছে তাদের প্রতিও সদয় হও।” (সূরা আন-নিসা: ৩৬) খাওয়া, পরা থেকে আরম্ভকরে সকল কাজে মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য ইসলাম অনুমোদন করে না। উদ্দীপকে প্রবীণ কর্মচারীর উদ্ধৃত বাণীতেও অধীনস্থদের সাথে সদাচরণের বিষয়টি প্রতিফলিত হয়েছে এবং তা অবশ্যই যৌক্তিক। অতএব বলা যায়, প্রবীণ, কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীতে প্রতিফলিত বিষয়টি হলো ইসলাম কর্তৃক মালিক ও শ্রমিকের সম্পর্ক।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
প্রবীণ কর্মচারীর উদ্ধৃত কুরআনের বাণীতে প্রতিফলিত বিষয়টি যৌক্তিক বিশ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর