নাসিবার পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাত।সালাত আরবি শব্দ। এর ফারসি প্রতিশব্দ হলো নামায। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত কামনা করা। ইসলামি পরিভাষায়, আহকাম-আরকানসহ নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে বিশেষ ইবাদত পালন করাকে সালাত বলে। সালাত ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তন্ড। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত আদায় ফরয (আবশ্যক) করেছেন। সালাত একটি শারীরিক ইবাদত। একজন প্রাপ্তবয়স্ক মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে দশ বছরের শিশুকন্যা নাসিবা তার মায়ের সাথে প্রতিদিন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটি শারীরিক কর্ম সম্পাদন করে, যা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সালাতের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা সালাত একটি শারীরিক ইবাদত এবং যা দৈনন্দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর আদায় করা ফরজ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত নাসিবার পালনকৃত ইবাদতটি হলো সালাত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
নাসিবার পালনকৃত ইবাদতটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর