তুমি কি মনে কর যে, জনাব আনিসের পালনকৃত ইবাদতটি মানবসমাজে বৈষম্য দূরীকরণে সহায়ক? ইসলামের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকে জনাব আনিসের পালনকৃত ইবাদতটি হলো যাকাত। আমি মনে করি, জনাব আনিসের পালনকৃত ইবাদতটি অর্থাৎ যাকাত মানবসমাজে বৈষিম্য দূরীকরণে সহায়ক।অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। নিসাব হলো ন্যূনতম সম্পদ, যা থাকলে যাকাত ফরজ হয়। উদ্দীপকের জনাব আনিসের পালনকৃত ইবাদতটির সাথে যাকাত ব্যবস্থার সামঞ্জস্য দেখতে পাই। সুতরাং জনাব আনিসের পালনকৃত ইবাদতটি নিঃসন্দেহে যাকাত। আর মানবসমাজে বৈষম্য দূরীকরণে যাকাত সহায়ক। যাকাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানবসমাজে বৈষম্য দূরীকরণ। ইসলামি অর্থ ব্যবস্থার উৎসগুলোর মধ্যে যাকাত হলো অন্যতম। এর ওপর ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। এভাবেই মানবসমাজে বৈষম্য দূরীকরণে যাকাত সহায়ক ভূমিকা পালন করে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তুমি কি মনে কর যে, জনাব আনিসের পালনকৃত ইবাদতটি মানবসমাজে বৈষম্য দূর…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর