আসাদ কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আসাদ কুরআন মাজিদের উদ্ধৃতি দিয়ে যে ইবাদতের প্রতি ইঙ্গিত করেছেন তা হলো- যাকাত। যাকাত অর্থ পবিত্রতা। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয়। বরং যাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার। কেউ ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় যাকাত প্রদান করা এবং অসহায় লোকদের নিকট তা পৌঁছে দেওয়া। মহান আল্লাহ বলেন-"আর তাদের (ধনীদের) সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতের অধিকার রয়েছে।” (সূরা আয-যারিয়াত: ১৯)তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে, এতে অসহায়দের অধিকার আছে। তাদের অধিকার অবশ্যই দিতে হবে। অন্যথায় সমুদয় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে। পরিনামে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু থাকলে সুদপ্রথা অনায়াসে বিলুপ্ত হয়ে যাবে। তাই উদ্দীপকে আসাদ কুরআন মজিদের উদ্ধৃতি দিয়ে যকাতের প্রতি ইঙ্গিত করেছেন।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আসাদ কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর