রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রকি সাহেবের আচরণে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হয়েছে।শ্রমিকের অধিকার সম্পর্কে ইসলামের বিধান সুস্পষ্ট। ইসলামে খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এ 'মর্মে হযরত মুহাম্মদ (স.) বলেছেন- “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (সুনানে ইবনে মাজাহ) পারিশ্রমিক দিতে অকারণে বিলম্ব করা সমীচীন নয়। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।" উদ্দীপকে রকি সাহেব শ্রমিকদের ন্যায্যদাবি বেতন-বোনাস বৃদ্ধি করেননি। যা শ্রমিকের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং রকি সাহেবের উচিত যথাসময়ে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করা এবং সামর্থ্যের অধিক কর্মভার না দেওয়া। এতে মালিক-শ্রমিকের সম্পর্কে অসন্তোষ্ট সৃষ্টি হবে না।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রকি সাহেবের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর