আমিনের পালন করা ইবাদতটি চিহ্নিত করে উক্ত ইবাদতটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: আমিনের পালন করা ইবাদতটি হলো যাকাত। যাকাত অর্থ পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায় কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তাঁর সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। হযরত মুহাম্মদ (স.) যাকাতকে ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করে বলেছেন "যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।” (বায়হাকি)আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের অনেক স্থানে সালাতের সাথে যাকাতের কথা বলেছেন। যাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তৃতীয়। যাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। এসব কারণেই মহান আল্লাহ মুসলমানদের ওপর যাকাত ফরজ করেছেন। যাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পারস্পরিক সৌহার্দ স্থাপন করে। সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে। যেমন আল্লাহ তায়ালা বলেন, "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়।" (সূরা আল-হাশর: ৭)যাকাত মানুষের মনে খোদাভীতি সৃষ্টি করে। পবিত্র ও উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে। আপচয় রোধ করতে শেখায়। সর্বোপরি যাকাত মানুষের আত্মিক প্রশান্তি, নৈতিক উন্নতি, সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধতা নিশ্চিত করে। যাকাত আদায়ের ফলে সম্পদের প্রবাহ গতিশীল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। সুতরাং যাকাতের গুরুত্ব বিবেচনা করে শরিয়তের বিধান অনুসরণ করে, ধনীদের যাকাত আদায় করা অবশ্য কর্তব্য।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আমিনের পালন করা ইবাদতটি চিহ্নিত করে উক্ত ইবাদতটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর