সিফাতের কাজে কোন ইবাদত পালিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সিফাতের কাজে সাওম পালিত হয়েছে।সাওম অর্থ বিরত থাকা। ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলো-সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকা। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী ও পুরুষের ওপর রমযান মাসের এক মাস সাওম পালন করা ফরজ। এটি ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। সাওমের মাধ্যমে মানুষের মনে তাকওয়া (আল্লাহভীতি) ও আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।উদ্দীপকে সিফাত সুবহে সাদিকের পূর্ব থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য উপোস থাকে। তার উক্ত কাজ সাওমের সাথে সামঞ্জস্য হওয়ায় বলা যায়, সিফাতের কাজে সাওম নামক ইবাদত পালিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সিফাতের কাজে কোন ইবাদত পালিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর