তোমার কি মনে হয় কারখানার ঘটনায় রাফি ও কর্মচারী উভয়েই দায়ী? ইবাদতের আলোকে চিহ্নিত করে 'তোমার মতামত দাও।
উত্তর: আমার মতে কারখানার ঘটনায় রাফি দায়ী।রাফি কর্মচারী নিয়োগের সময় বেতন নির্ধারণ করে দেননি, যা-ইসলামি শ্রমনীতি পন্থার মালিকের কর্তব্যের বিপরীত। শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায় সে ব্যাপারে মালিককে উদ্দেশ্য করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "মজুরের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কাজে নিয়োগ করো না।” একইভাবে শ্রমিককেও তার মালিকের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার ব্যাপারে ইসলামে উৎসাহ দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “গোলাম (শ্রমিক) যখন তার মালিকের কাজ সুচারুরূপে করে এবং সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করে তখন সে দ্বিগুণ প্রতিদান পায়।” (বুখারি ও মুসলিম)মালিক-শ্রমিক যদি ইসলাম স্বীকৃত পন্থায় তাদের সম্পর্ক তৈরি করতে পারে, তাহলে শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে আর মালিকও তার সঠিক শ্রম পাবে। শ্রমিক ও মালিকের মাঝে কোনোদিন মনোমালিন্য হবে না। কলকারখানার স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে।উদ্দীপকে রাফি কর্মচারী নিয়োগকালে পারিশ্রমিক নির্ধারণ করেননি। অথচ ইসলাম বলে পারিশ্রমিক নির্ধারণ করে কর্মচারী নিয়োগ করতে। তাই কারখানায় চরম অসন্তোষ দেখা যায়। উক্ত কারণে কারখানার এ ঘটনায় আমার মতে রাফি দায়ী
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
তোমার কি মনে হয় কারখানার ঘটনায় রাফি ও কর্মচারী উভয়েই দায়ী? ইবাদতের …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর