তামিমের পালনকৃত ইবাদতটি হলো সালাত।
'সালাত' আরবি শব্দ এবং ফার্সি প্রতিশব্দ হলো নামাজ। সালাতের অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ও রহমত। ইসলামি পরিভাষায়, আহকাম-আরকানসহ নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে নির্ধারিত পদ্ধতিতে পালনকৃত বিশেষ ইবাদতকে সালাত বলে। মহান আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ (আবশ্যক) করেছেন। সালাত একজন মুমিনকে (বিশ্বাসী) মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" (সূরা আল-আনকাবুত : ৪৫) এবং সালাত আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ইমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। মানুষকে খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত করে তোলে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।সালাতের গুরুত্ব সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে, কিয়ামতের দিন ঐ সালাত তার জন্য নূর হবে।” (তাবারানি)উদ্দীপকে তামিমের পালনকৃত দৈনিক পাঁচবার রুকু-সিজদাবিশিষ্ট ইবাদত বলতে সালাতকে বোঝানো হয়েছে। সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। নিয়মতান্ত্রিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করে, মানুষকে গুনাহসমূহ থেকে দূর করে সৎকর্মে উৎসাহী করে।