সাদিকের আচরণে কার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সাদিকের আচরণে আদর্শ শিক্ষার্থীদের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। যথা-১. শিক্ষককে শ্রদ্ধা করা, তাঁদের আদেশ-নিষেধ মেনে চলা।২. সাক্ষাতে বিনয়ের সাথে সালাম দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করা।৩. যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।৪. সর্বদাই নম্র আচরণ করা।৫. শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশের সাথে সাথে সম্মান প্রদর্শন করা।৬. কোনো প্রয়োজনে বাইরে যেতে হলে অনুমতি নিয়ে যাওয়া।৭. বিপদে-আপদে খোঁজখবর নেওয়া এবং সাধ্যমতো সাহায্য করা।৮. এমন কাজ পরিহার করা যা তারা অপছন্দ করেন।৯. কোনো অবস্থাতেই বেয়াদবি না করা।উদ্দীপকে সাদিক পথিমধ্যে তার প্রাথমিক একজন বিদ্যালয়ের শিক্ষককে দেখতে পেয়ে তার গাড়ি থেকে নেমে সালাম দেন এবং শিক্ষকের সাথে মুসাফাহা করে শিক্ষককে গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেন। তার এরূপ আচরণে তাই বলা যায়, আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সাদিকের আচরণে কার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর